1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কালিপূজা উপলক্ষে শ্যামনগরে জামায়াতের মতবিনিময় সভা

  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

আসন্ন কালিপূজা উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর শাখা। শনিবার (২৬ অক্টোবর) রাত ৮টায় উপজেলার জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কালিপূজা উপলক্ষে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়তার বার্তা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। সভার সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল করিম। মতবিনিময়ে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, নকিপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণপদ মুখার্জি, এবং বিষ্ণুপদ মণ্ডল বক্তব্য রাখেন।

সাবেক এমপি গাজী নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “উপজেলার সকল ধর্মীয় অনুষ্ঠান যেন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। আমরা চাইবো উৎসবে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।” তিনি আশ্বাস দেন যে হিন্দু ধর্মাবলম্বী সকল শ্রেণির মানুষ যেন উৎসবের আনন্দে নিরাপদে অংশ নিতে পারে, সেজন্য সার্বিক সহায়তা করা হবে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, “এই উপজেলার ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনো দুষ্কৃতকারী যাতে উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সতর্ক রয়েছি। উপজেলা প্রশাসন ও সতর্ক অবস্থানে আছে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দও মতবিনিময়কালে তাদের সহযোগিতার বার্তা প্রদান করেন। অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল বলেন, “আমরা আশা করি, পূজার সময় প্রশাসনসহ সকলের সহযোগিতা পাবো। সকলের প্রচেষ্টায় সম্প্রীতি বজায় রেখে উৎসবটি সুন্দরভাবে উদযাপিত হবে।”

এই মতবিনিময় সভা শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে কাজ করবে বলে মনে করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপস্থিত সকলেই।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।