1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কৈখালীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

গাজী নুরুল আমিন, কৈখালি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার, ৬ নভেম্বর সকাল ৯টায় কৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসের টিম ম্যানেজার সনাতন কুমার মন্ডল, ইউপি সদস্য ডাঃ আব্দুর রশিদ, গাজী শোমসের আলম, মিসেস রাবিয়া কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ভেনুতে নাগরিকদের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণ চলবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে তা সংগ্রহ করতে পারবেন।

বিতরণ কার্যক্রমের সময় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, জাতীয় পরিচয়পত্র নাগরিকদের ২২ ধরনের সেবা প্রাপ্তিতে সহায়ক হবে। এর মধ্যে রয়েছে আয়কর শনাক্তকরণ নম্বর, শেয়ার আবেদন, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট, যানবাহন রেজিস্ট্রেশন, বীমা স্কিম, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে-তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক ঋণ, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, সরকারি ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইল সংযোগ, সরকারি সাহায্য, ই-টিকেটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং অপরাধী শনাক্তকরণসহ বিভিন্ন সেবা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।