1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগর বাঘ বিধবাদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভা

  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে বাঘ বিধবাদের নিয়ে সামাজিক সুরক্ষার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলের বেসরকারি উন্নয়ন সংগঠন সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের আয়োজনে(৬নভেম্বর) বুধবার সকাল দশটায় নীলডুমুর আলাউদ্দিন মার্কেট চত্তরে।

বাঘ বিধবাদের নিয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাঘ বিধবা রাশিদা বেগম। সামাজিক সুরক্ষা, সোশ্যাল সেফটিনের প্রোগ্রাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠনের বাঘ বিধবাদের সহযোগিতা সহ তাদের গুরুত্ব দিয়ে সামাজিক মর্যাদায় নিয়ে আসার আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি ও সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি এম এ হালিম। তিনি আরো বলেন সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে, প্রকৃত বাঘ বিধবা কারা সেক্ষেত্রে বন আইনে ক্ষতিপূরণে দাবিতে উল্লেখিত বাঘের আক্রমণে নিহত পরিবারের সদস্য ও স্ত্রী পরিবারের নাম উঠে এসেছে। বাংলাদেশের সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন এলাকাতে বিশেষ করে শ্যামনগরে এক হাজারের অধিক বাঘ বিধবা রয়েছে যাদের জীবন কঠিন এবং মানবতার জীবন যাপন করে সেই সকল বাঘ বিধবারা আজ নিদারুণ কষ্টের মধ্য দিয়ে দিনযাপন করছে।

সরকারি সহযোগিতাসহ বিভিন্ন সহযোগিতা থেকে তারা বঞ্চিত, কারণ তাদের পক্ষে বা তাদের জন্য কথা বলার কোন মানুষ নাই। রাষ্ট্রীয়ভাবে বন আইনে ক্ষতিপূরণে দাবির পূর্বে যে সকল বাঘ বিধবারা উপকূলীয় অঞ্চলে আছেন তাদেরও বন আইনে বাঘ বিধবা স্বীকৃতি দিয়ে ক্ষতিপূরণের দাবি করেন।

বাঘ বিধবাদের মধ্যে আরো আলোচনা করেন তৈয়বা বিবি, বক্তব্য রাখেন সুন্দরবন সমাজ উন্নয়ন সংগঠনের রবিউল ইসলাম, ফয়সাল আহমেদ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।