1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে চিংড়ি ঘের দখল বিরোধে মানববন্ধন

  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়ল ও বিএনপি নেতা পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমাজাদুল ইসলামের বিরুদ্ধে চিংড়ি ঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী চন্ডিপুর মডেলের সামনে চিংড়ি ঘের ও জমির মালিকদের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেন বিসমিল্লাহ ফিস-৩ এর মালিক জি এম রবিউল্যাহ বাহার।

বক্তব্যে রবিউল্যাহ বাহার অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতা সাত্তার মোড়ল ও স্থানীয় বিএনপি নেতা আমাজাদুল ইসলাম তাদের চিংড়ি ঘের দখলে নিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। শ্যামনগর উপজেলার ঝাঁপা মৌজার ৪০০ একর জমি ১৯৯৭ সালে কালিগঞ্জ উপজেলার শমসের আলী গাজীর নিকট লীজ দেওয়া হয়। পরবর্তীতে শমসের আলী পরিচিত সাত্তার মোড়লকে অংশীদার হিসেবে যুক্ত করেন। তবে শমসের আলীর মৃত্যুর পর থেকে সাত্তার মোড়ল এককভাবে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন জমির মালিকরা।

মানববন্ধনে জমির মালিক তারক চন্দ্র সরকার, বিল্লাল হোসেন, মাখন লাল সরকার, সাবেক ইউপি সদস্য মমতাজুর রহমানসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা বলেন, সাত্তার মোড়ল ও আমজাদুল ইসলাম জমির মালিকদের নানা প্রলোভন ও মামলার হুমকি দিয়ে ঘেরের দখল নিতে মরিয়া। শমসের আলীর সন্তানরা গত বছর সাত্তারের কাছে ৭ কোটির অধিক টাকা পাওনা দাবি করলেও তা মেটানো হয়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের নিকট জমি ও ঘের জবর দখলমুক্ত রাখতে এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে রক্ষা পেতে সাহায্যের আবেদন জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।