1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার (১২ই নভেম্বর) প্রধান শিক্ষক আয়ুব আলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান নিঠুর সভাপতিত্বে ও এটিএম আজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আমির ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান এবং শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। মাওলানা আব্দুর রহমান বলেন, “শিক্ষকদের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার দলের কেউ এমন ঘটনায় জড়িত থাকলে আমি নিজেই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব।”

উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, “যারা প্রধান শিক্ষকের উপর হামলা করেছে, তারা যদি আমার দলের নাম ভাঙিয়ে এ ধরনের অপরাধ করে থাকে, তবে আমি তাদের যথাযথ শাস্তির দাবি জানাই। আমি অতীতে সংহতি দিবসেও বলেছি, আমাদের দলের কেউ অন্যায়, সুদ, ঘুষ ইত্যাদির সাথে জড়িত থাকলে তাকে ধরে আমাকে জানাতে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মাস্টার রেজাউল করিম, আব্দুল করিম, জয়দেব বিশ্বাস, গাজী নজরুল ইসলাম, আলমগীর হায়দার, এবং নাজমুল হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার (১০ আক্টবর) বেলা ১২টার দিকে সুন্দরবন সংলগ্ন বুড়িগয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ ওঠে। প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, তিনি বিদ্যালয়ের নিজ কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন, এ সময় তিন বছর আগে এল এম এস এস পদে চাকরিচ্যুত গোলাম কিবরিয়ার সাথে থাকা ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে কয়েকজন তরুণ তার উপর হামলা চালায়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।