1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগর রাজাপুরে বিধবার ভিটাবাড়ি দখলের অপচেষ্টা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রাজাপুর গ্রামের এক বিধবার ভিটাবাড়ি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। নুরনগর সংলগ্ন ওই গ্রামের ফাতেমা বেগম জানান, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী অবস্থায় মৃত্যুবরণ করেন, রেখে যান তিন সন্তান। প্রায় ৪০-৫০ বছর ধরে মাত্র ১০ কাঠা খাস জমিতে ছোট ঘর বেঁধে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দিনমজুরির আয়ে সংসার চালিয়ে আসছেন তিনি।

সম্প্রতি তার বসতভিটা সামান্য বড় করতে মাটি ভরাট শুরু করলে দক্ষিণ হাজীপুর গ্রামের আবুল গাজীর ছেলে হান্নান গাজী এতে বাধা প্রদান করেন। ফাতেমা বেগম অভিযোগ করেন, তাকে উচ্ছেদ করার উদ্দেশ্যে এই বাধা দেওয়া হচ্ছে।

স্বামীর রেখে যাওয়া কন্যা ও দুই পুত্র নিয়ে অতিকষ্টে জীবনযাপন করা ফাতেমা বেগম তার ভিটেমাটি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীও।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।