1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত 

  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

 

এসময় বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, এ এইম এম হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত – আহত পরিবারের সদস্যরা।

 

নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

সভায় নিহতদের পরিবার নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

 

সভায় নিহত ও আহতদের পরিবার ছাড়াও গণঅভ্যুত্থানে আহতদের পরিবারসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

 

স্মরণসভা শেষে নিহত আহতদের দোয়া মাহফিল করা হয়। এছাড়াও জেলায় নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।