1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪” উপলক্ষে স্মৃতিস্তম্ভে জাতির সূর্যসন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন:

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাতক্ষীরা জেলা পুলিশ “শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪” পালন করেছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জাতি যখন আনুষ্ঠানিক বিজয়ের প্রহর গুনছিল ঠিক তার দুইদিন আগেই বাঙালি শ্রেষ্ঠ সন্তানদের বেছে নিয়ে তাদেরকে হত্যা করেছিল এবং বাংলাদেশকে জ্ঞানশূন্য ও বুদ্ধিহীন করতে চেয়েছিল পাক-হানাদার বাহিনীরা। তখন থেকে প্রতি বছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর এই দিনটিতে শহীদদের জন্য উৎসর্গ করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।

“শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। পুলিশ সুপার মহোদয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন ও শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর জনাব মোঃমোস্তাক আহমেদ,জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।