1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

তেঁতুলিয়া থেকে টেকনাফ বাইকারদের ঐতিহাসিক বিজয় রাইড

  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে দেশি বাইকার নামক মোটরসাইকেল গ্রুপের আয়োজনে এবং ইয়ামাহার সহযোগিতায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হলো বিজয় রাইড। ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে ৫৩টি বাইকের এই বিশাল কাফেলা ২৬ ঘণ্টার একটানা রাইড শেষে ৮ ডিসেম্বর বিকেলে দেশের দক্ষিণ প্রান্ত টেকনাফে পৌঁছায়। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের বাইকাররা তাদের সম্পূর্ণ নিরাপত্তা বজায় রেখে দীর্ঘ এই পথ পাড়ি দেন।

দেশি বাইকারের ফাউন্ডার দেওয়ান সোহান বলেন, “বাংলাদেশে এই প্রথম এতগুলো বাইক নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত একটি রাইড সম্পন্ন হয়েছে। আমাদের মূল লক্ষ্য ছিল বাইকারদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য পুরো রাইডের সময় একটি মাইক্রোবাস পেছনে রাখা হয়েছিল, যাতে ব্যাকআপ রাইডার, ডাক্তার এবং টেকনিশিয়ান প্রস্তুত ছিলেন।” তিনি আরও বলেন, “আমরা ইয়ামাহাকে বিশেষ ধন্যবাদ জানাই, বিশেষ করে এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসকে, যিনি প্রতিটি পর্যায়ে খোঁজখবর রেখে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন।”

এই ঐতিহাসিক রাইডে সাতক্ষীরা জেলা থেকে অংশ নেন আশিকুর রহমান, মেহেদী পারভেজ ও তামিম শাহরিয়ার। আশিকুর রহমান দক্ষিণের বার্তার সম্পাদক যিনি বাইক রাইডের পাশাপাশি এই আয়োজনকে মিডিয়ার মাধ্যমে পরিচিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৮ ডিসেম্বর টেকনাফ পৌঁছানোর পর বাইকাররা হোটেল অর্কিডে অবস্থান করেন। পরদিন ৯ ডিসেম্বর সকালে সাগরপাড়ে বিভিন্ন ফটো ও ভিডিও শুটের আয়োজন করা হয়। রাত ৯টা থেকে হোটেল অর্কিড প্রাঙ্গণে দেশি বাইকার ও ইয়ামাহার সৌজন্যে ৫৩ জন বাইক রাইডারকে সার্টিফিকেট প্রদান করা হয়। সেই সঙ্গে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর কনসার্ট, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে।

এই অনন্য আয়োজন দেশের বাইকারদের মধ্যে নিরাপদ রাইডিংয়ের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বাইকিং সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।