1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইশ্বরিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটির শপথ গ্রহণ

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগরের ৮নং ইশ্বরিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরের শপথ গ্রহণ ও ইউনিয়ন টিম গঠন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বংশিপুর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

২০২৫-২০২৬ সেশনের জন্য নবনির্বাচিত ইউনিয়ন আমীর মাওলানা আলমগীর হোসেন শপথ বাক্য পাঠ করেন। শপথ পরিচালনা করেন উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান। ইউনিয়ন কমিটিতে সেক্রেটারি হিসেবে মাওলানা মিজানুর রহমান এবং সহকারী সেক্রেটারি হিসেবে মাওলানা আকবার হুসাইন দায়িত্ব নেন। বাইতুল মাল সম্পাদক হয়েছেন মাস্টার আব্দুল মজিদ।

নতুন কমিটির টিম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আফতাবুজ্জামান, রফিকুল ইসলাম, বেলাল হুসাইন, মাওলানা কামরুজ্জামান, হাফিজুর রহমান, এবং মোসলেম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, মাওলানা অহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, উলামা মাশায়েখ পরিষদের মাওলানা গোলাম রসুল, ওয়ার্ড কমিশনার মোক্তার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শপথ গ্রহণ শেষে অতিথিরা নবনির্বাচিত কমিটির প্রতি দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।