1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সমাজসেবা দিবসে শ্যামনগরে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।

সভাপতির বক্তব্যে আরিফুজ্জামান সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “যদি কেউ ১৮ বছরের নিচে কোনো অপরাধ করে এবং তা প্রমাণিত হয়, তাকে জেলে প্রেরণ করা যাবে না। তার জন্য শিশু সংশোধন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা রয়েছে।”

তিনি আরও জানান, শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের অধীনে ৪৪টি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রতি বছর ৩৪,৭৫৩ জন মানুষকে বিভিন্ন ভাতা বাবদ ২৬ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।