1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগের শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

আশিকুর রহমান, শ্যামনগর:

শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জামায়াত ইসলামী যুব বিভাগের উদ্যোগে একদিনের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সাঈদি হাসান বুলবুলের সভাপতিত্বে এবং হাফেজ আব্দুল্লাহ জাহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আজিজুর রহমান। তিনি বলেন, “যুব সমাজ জাতির ভবিষ্যৎ। তাদের নৈতিক শিক্ষা ও আদর্শচেতনায় গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। তিনি যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি মানবিক উন্নয়ন ও বাইয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান এবং বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন সাঈদি হাসান বুলবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী আব্দুল হামিদ, ডাঃ শেখ ইমাম হাসান, আব্দুল মুহিত, জাহিদুল ইসলাম, রমিজুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু মুছা প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন আশিক বিন রউফ।

সর্বশেষ মোহাসাবার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।