1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য উপদেষ্টার পিএসের পরিদর্শন।

  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

আশিকুর রহমান, শ্যামনগরঃ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, খাদ্য, সেবা ও সরঞ্জামাদিসহ সার্বিক কার্যক্রম তদারকি ও খোঁজখবর নিতে শনিবার সকাল ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী (পিএস) ডা. মাহমুদুল হাসান পরিদর্শনে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তিনি চিকিৎসক, নার্স, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, রোগী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি হাসপাতালের রোগীদের খাদ্যের মান, ভবন, যন্ত্রপাতি এবং অন্যান্য অবকাঠামোগত বিষয় পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিদিন প্রায় ৫৫০ জন রোগীর সেবা দেয়। জরুরি বিভাগে প্রতিদিন ৮০ জনের বেশি রোগী আসেন এবং ইনডোরে গড়ে ৪০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। প্রশাসনিক ভবনের করিডোরে শিশুদের জন্য ৬টি বেড নির্ধারিত থাকলেও প্রতিদিন ১৫-২০ জন শিশু রোগী ভর্তি হন। প্রতি মাসে ৩০-৪০ জন প্রসূতির সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে বর্তমানে কোনো অপারেশন করা সম্ভব হচ্ছে না।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মেসবাহ কামাল মুন্না ও ডা. মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, গাজী আব্দুল হামিদ, ডা. ইমাম হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

স্থানীয় জনগণ স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়নে দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

 

 

 

 

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।