1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে ছোটকুপটে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার ছোট কুপট এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১২ জানুয়ারি) শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. আবুল খায়ের (৪০), পিতা আব্দুল আজিজ মোড়ল।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা হলেন ছোট কুপট এলাকার তৈয়েবুর রহমান (৩৫), পিতা শহীদুল গাজী; নাজমুল হোসেন (৩০), পিতা মাহমুদ আলী; এবং সালমান ফারসী (২০), পিতা মিন্টু গাজী। বাদী আবুল খায়ের জানান, অভিযুক্তরা ১৫ দিন আগে তার কাছে চাঁদা দাবি করে এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি ও জীবনের হুমকি দেয়।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হায়দার মোড়ে দেখা করার কথা বলে তাকে ডেকে নিয়ে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে চাঁদার জন্য চাপ প্রয়োগ করে। বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে কিল, ঘুষি, চড় থাপ্পড় দেওয়া হয় এক পর্যায়ে তৈয়েবুর রহমান আবুল খায়েরকে চায়ের কাপ দিয়ে জখম করে এবং প্রকাশ্যে খুন জখমের হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দা শুকর আলী ও মোকসেদ আলী জানান, তারা আবুল খায়েরকে আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত তৈয়েবুর রহমান মুঠোফোনে জানান, “ আমি বিএনপি করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করছি।”

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।