1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

উৎসর্গ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ইফতার সামগ্রী বিতরণ।

  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

আব্দুস সালাম, শ্যামনগর:

রমজানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনা নিয়ে শ্যামনগরের তাকওয়া কিন্ডারগার্টেন প্রাঙ্গণে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ সোসাইটি। বুধবার সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গাজী আব্দুর রউফ, সাংবাদিক আব্দুস সালাম, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ, মফিজুল ইসলাম ও রাসেল বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কায়ুম রাজ, মাওলানা ফাহাদ জামিল প্রমুখ।

ইফতার সামগ্রী বিতরণকালে উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ বলেন, “উৎসর্গ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। বিগত ছয় বছর ধরে আমরা শ্যামনগর ও কালিগঞ্জের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি। রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। তাই আমরা চাই, সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হোক এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সংগঠনের সদস্যরা জানান, প্রতিবছরই উৎসর্গ সোসাইটি রমজানে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। শুধু রমজান নয়, বছরের অন্যান্য সময়েও অসহায় ও দুস্থদের জন্য নানান মানবিক সহায়তা দিয়ে থাকে সংগঠনটি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।