1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শ্যামনগর উপজেলা জামায়াতের মাসিক বৈঠক অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

শ্যামনগর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বিকাল ৪টায় উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় দারসুল কুরআন পাঠের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাষক আব্দুল জলিল এবং জেলা ইউনিট সদস্য মাওলানা আব্দুল মজিদ। বৈঠকে উপজেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য, ইউনিয়ন পর্যায়ের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এছাড়া, আগামী ২৩ ফেব্রুয়ারি শ্যামনগর নকীপুর এইচ.সি. পাইলট হাইস্কুল মাঠে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের আগমন ও বার্ষিক কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন বিভাগের দায়িত্বশীলদের সম্মেলন বাস্তবায়ন কমিটির সঙ্গে জেলা নেতৃবৃন্দ মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।