1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের জরুরী সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

স ম জিয়াউর রহমান

আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের জরুরী সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র জরুরী সভা ২৪ মে শনিবার অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন আইওয়্ইাসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । আইওয়াসিএম এর সেক্রেটারী ফারহানা খান যুথীঁর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইওয়াসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন । আইওয়াসিএম এর কার্যক্রম তোলে ধরেন আইওয়াসিএম চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন কে আহবায়ক, নো প্ল্যাস্টিক জনসচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনার জন্য ফাহাদ রাজ কে আহবায়ক ও আসন্ন ১৪ জুন বিশ^ রক্তদাতা দিবস উপলক্ষে প্রোগ্রাম আয়োজন করার জন্য মিরাজ হোসেনকে আহবায়ক করে কমিঠি গঠন করা হয় ।

এছাড়া মে ২০২৫ হতে প্রতি মাসে প্রতিজন সদস্যকে ১০০ টাকা হারে মাসিক চাঁদা প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় । সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, রেজাউল মোস্তফা মোঃ মিরাজ হোসেন , ফাহাদ রাজ ও উম্মে হাবিবা আইরিন। সভায় নতুন সদস্য স্বপ্না আকতার নিশিকে স্বাগত জানানো হয় । আগামী ২১ জুন ২০২৫ লিডারশীপ ট্রেনিং করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । এছাড়াও আইওয়াইসিএম এর চলমান সচেতনতামূলক প্রকল্প পরিচালনার জন্য চট্টগ্রামের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।