1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

শ্যামনগর পৌরসভার ওয়ার্ড সম্মেলনকে ঘিরে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষ

  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

আবু হাসান, নূরনগর (শ্যামনগর)

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ওয়ার্ড সম্মেলনকে ঘিরে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে পৌরসভার নকিপুর এইচসি পাইলট বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও বিএনপি কর্মী আনোয়ার-উস শাহাদাত মিঠু আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে পৌরসভার ওয়ার্ডগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ শুরু হয়। একপর্যায়ে ৮ নং ওয়ার্ডের তালিকায় ১০০ জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ভোটগ্রহণ স্থগিতের আবেদন জানান পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী। এ সময় জাল ভোটের অভিযোগ প্রত্যাখ্যান করেন প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা। একপর্যায়ে এ নিয়ে দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে লিয়াকত ও মিঠু আহত হন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, মিঠুর মাথায় গুরুতর জখম রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বলেন, জাল ভোটের প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা করা হয়েছে।

অপর গ্রুপের নেতা শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ভোটার তালিকায় সিরিয়াল মেইনটেন করা হয়নি। সেজন্য একজন ভোট দিতে পারেনি। একজন কর্মী ভোট বন্ধ করার কথা বলেছে। এটা বলার পরই উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের হাতাহাতি হয়েছে। তারপর ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এখানে জাল ভোটের কোনও ঘটনা ঘটেনি। লিয়াকত আলীর অভিযোগ সঠিক নয়।

সাতক্ষীরা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি বলেন, আজ শ্যামনগর পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিল ছিল। তবে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলকে ঘিরে নেতৃত্বের বিরোধ ছিল। এর কারণে আজ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়েছে। ওয়ার্ডটির কাউন্সিল স্থগিত করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি হুমায়ূন কবির জানান, বিএনপির নেতৃত্বের দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা লিয়াকত বাবু ও ওয়াহেদ মাস্টার গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপক্ষের জাল ভোটের অভিযোগ নিয়ে বিরোধের

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।