1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

ইশ্বরিপুর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

জান্নাতুল নাঈম, শ্যামনগর:

ইশ্বরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শোকর আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান জি এম শোকর আলী দলীয় প্রভাব খাটিয়ে কাবিখা, টি.আর, কাবিটা প্রকল্প, রেশন কার্ড ও জেলে কার্ডসহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। তারা দ্রুত তার অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নওয়াবেকি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল ওহাব, সিপিপি’র ইউনিয়ন সভাপতি আসমত আলী, সাবেক ইউপি সদস্য মুজিবর রহমান, সাইদুল ইসলাম এবং বিএনপি নেতা রফিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ইউপি চেয়ারম্যানকে দ্রুত অপসারণ না করা হলে আন্দোলন আরও জোরদার হবে। এই অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ অব্যাহত থাকবে।”

এর আগে এলাকাবাসী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।