1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে নূরনগরে রুকনদের নিয়ে জামায়াতে নির্বাচনীয় সভা অনুষ্ঠিত বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাগত ইউএনওর সাথে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সৌজন্য সাক্ষাৎ কালিগঞ্জে নলতায় স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর প্রচারণায় রক্তক্ষয়ী হামলা “আটুলিয়া এক নম্বর ওয়ার্ড এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত” আশাশুনি-সাতক্ষীরা সড়কে দুর্ঘটনায় আহত-৬ ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

মনির হোসেন

যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি

 

মনির হোসেন, বেনাপোল
যশোরের শার্শার কন্দর্পপুরের কৃতি সন্তান চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম (শফি) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ২২মে রাত সাড়ে ১০ টার দিকে যশোর শহরের আশ্রম মোড়ে তার মোটরসাইকেলের সাথে ইজিবাইকের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডের ৪ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার দুপুরের পর তাকে হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন যশোর-১ শার্শা আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এসময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম আব্দুল হক, উপজেলা যুবদলের সদস্য এসএম কবিরুজ্জামান, নিজামপুর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক মেম্বার সুজা, গাতিপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেকসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রফেসর শফিকুল ইসলাম (শফি) যশোরস্থ শার্শা কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি। তার দুর্ঘটনার খবর শুনে সমিতির সদস্যরা হাসপাতালে দেখতে যান এবং আশু রোগমুক্তি কামনা করেন।

প্রেরক:- মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-২৩/০৫/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।